বড়লেখায় উচ্চশিক্ষা ও মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক সেমিনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় উচ্চশিক্ষা ও মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক সেমিনার

  • শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

বড়লেখায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর খাসি পুঞ্জিতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এবং আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ‘কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন একই স্থানে মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ক পৃথক আরেকটি সেমিনার হয়েছে। সেমিনারে প্রকল্পের উপকারভোগী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়–য়া ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এতে সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াং। সংস্থার শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় সেমিনারে উচ্চশিক্ষা বিষয়ে আলোচনা করেন জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বদরুল ইসলাম মনু। অপরদিকে মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বিষয়ে আলোচনা করেন সাংবাদিক তপন কুমার দাস।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, মা ও শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী হেমসন ধার, রাজু খংলাঃ, শান্তি পঃস্নাসহ প্রকল্পের কর্মীবৃন্দ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!