কমলগঞ্জে “কুরুখ ভাষার বর্ণমালা ও অভিধান” বিষয়ক আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে “কুরুখ ভাষার বর্ণমালা ও অভিধান” বিষয়ক আলোচনা

  • শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সাহিত্যাঙ্গনের আয়োজনে শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় ব্রাদার্স পার্টি সেন্টারে আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উপলক্ষে “কুরুখ ভাষার বর্ণমালা ও অভিধান” বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসং‌যোগ বি‌শেষজ্ঞ, ভাষা‌বিজ্ঞানী, শিক্ষা‌বিদ ও থিংক ট্যাঙ্ক ব্য‌ক্তিত্ব ড. সেলু বাসিত।

Manual4 Ad Code

‌ শমশেরনগর সাহিত্যাঙ্গনের আহবায়ক কবি শাহাজান মানিকের সভাপতিত্বে ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বিশেষ অ‌তি‌থি ছিলেন উরাং সমাজ কল্যাণ সংস্থা, সি‌লেট এর সভাপতি পূরণ বাকলা, লেখক-গবেষক আহমদ সিরাজ, গ্রন্থের লেখক প্রভাষক দীপঙ্কর শীল। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অপূর্ব নারায়ণ, চা শ্রমিক নেতা সীতারাম বীন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাব্বির এলাহী, আদিবাসী নেতা সুনীল কুমার মৃধা, শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, শব্দকর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি প্রতাপ শব্দকর, কবি রোপক মোহন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রভাষক দীপঙ্কর শীল এর সম্পাদনায় “কুরুখ ভাষার বর্ণমালা ও অভিধান” বিষয়ে গ্রন্থটি অত্যন্ত সময়োপযোগী। উরাংসহ ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষা’ কর্মসূচির মাধ্যমে এ দেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা, উচ্চারণ, বর্ণমালা, ভাষার বৈশিষ্ট্য, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে মাঠপর্যায় থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সমীক্ষাটি সফলভাবে সম্পন্ন হলে এ দেশের ক্ষদ্র্র জাতিসত্তাগুলোর ভাষা অধিকার রক্ষার একটি ক্ষেত্র তৈরি হবে। আজ সেই ক্ষণ এসেছে দীর্ঘদিন ধরে অবহেলিত এ দেশের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মাতৃভাষা সংরক্ষণ ও বিশেষ মর্যাদা প্রদানের।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!