বড়লেখায় নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ছাগল উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ছাগল উপহার

  • বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual5 Ad Code

বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় বৃহস্পতিবার বিকাল তিনটায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার স্বরুপ ছাগল বিতরণ এবং আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আনন্দ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, নিসচার পৃষ্টপোষক কবির হোসেন, মোহাম্মদ হানিফ পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, নিরঞ্জন দেবনাথ নিলু, সাধারণ সদস্য শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ প্রমুখ। এসময় নিসচার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০ বছরে পদার্পণ উপলক্ষে বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ক্ষতিগ্রস্ত দু’টি পরিবারের মাঝে উপহার স্বরূপ ছাগল (মাতৃ) বিতরণ করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!