কমলগঞ্জের শমশেরনগরে মাংস ও মাছ বিক্রেতার দ্বন্ধ : ৩ ঘন্টা মাছ বিক্রি ছিলো বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জের শমশেরনগরে মাংস ও মাছ বিক্রেতার দ্বন্ধ : ৩ ঘন্টা মাছ বিক্রি ছিলো বন্ধ

  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মাংস ও মাছ বিক্রেতার দ্বন্ধে শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ৩ ঘন্টা ধর্মঘট করে মাছ বিক্রি বন্ধ রেখেছিলেন মাছ বিক্রেতারা। জন দুর্ভোগের কারণে ইউনিয়ন চেয়ারম্যানের হস্তক্ষেপে শীঘ্রই সামাজিক বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে মাছ বিক্রি শুরু হয়।

Manual1 Ad Code

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোশাহিদ জানান, গত কয়েকদিন ধরে মাছ বাজার এলাকায় মাংস ব্যবসায়ী লুন্দুর মিয়ার সাথে এ বাজারের মাছ বিক্রেতাদের বিরোধ চলছিল। এ বিরোধে শুক্রবার সকাল ৯টা থেকে আকস্মিকভাবে মাছ বিক্রি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ফলে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাজারে মাছ কিনতে এসে দুর্ভোগের শিকার হন ক্রেতারা। ঘটনার খবর পেয়ে বেলা ১২টায় শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদ সরেজমিন এসে উভয় পক্ষকে নিয়ে বসে শীঘ্রই একটি সামাজিক বৈঠক করে এ সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিলে বেলা ১২টার পর মাছ বিক্রেতারা মাছ বিক্রি শুরু করেন।

শমশেরনগর বাজারের মাছের আড়ৎদার আব্দুল বারী বলেন, মাছের বাজারের সাথে রয়েছে মাংসের দোকান। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী লুন্দুর মিয়া প্রায়ই মাছ বিক্রেতাদের গালি গালাজ করেন। এমনকি মারমুখী আচরণ করেন। এর প্রতিবাদে শুক্রবার এ বাজারের সকল মাছ বিক্রেতা এক হয়ে ৩ ঘন্টা মাছ বিক্রি বন্ধ রেখেছিল। পরে ইউনিয়ন চেয়ারম্যানের আশ^াসে জন দুর্ভোগ বিবেচনা করে বেলা ১২টার পর ধর্মঘট প্রত্যাহার মাছ বিক্রি শুরু করেন।

Manual2 Ad Code

এ সম্পর্কে মাংস ব্যবসায়ী লুন্দুর মিয়া বলেন, মাছ বিক্রেতাদের অভিযোগ সঠিক নয়। বরং তাদের আচরনে তিনি অতিষ্ট।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ মাছ বিক্রেতাদের ৩ ঘন্টার ধর্মঘটের সত্যতা নিশ্চিত করে বলেন, খুব শীঘ্রই উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে এ বিরোধের নিষ্পত্তি করবেন তিনি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!