কুড়িগ্রামে দুই মাথা চার চোখ বিশিষ্ট গরুর বাছুরের জন্ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে দুই মাথা চার চোখ বিশিষ্ট গরুর বাছুরের জন্ম

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাথা বিশিষ্ট অদ্ভূত আকৃতির এক গরুর বাছুর জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া বাছুরটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
রবিবার (০৪ ডিসেম্বর ) রাত উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে ঈমান আলীর একটি গাভীর পেট থেকে দুই মাথা দুই মুখ ও চার চোখ চার কান চার পা বিশিষ্ট একটি বাছুর প্রসব করে।
গরুর মালিক ঈমান আলী বলেন, আমি অটোরিকশা চালাই এবং বাড়িতে দুইটি দেশি জাতের গাভি পালন করি। এই গাভিটি নয় মাস হলো শাহীওয়াল জাতের বীজ দিয়ে প্রজনন করিয়ে ছিলাম। আজ এমন বাছুর জন্ম নিল। জন্মের ২০ মিনিট পর বাছুর টি মারা গেছে। খবর এলাকায় ছড়িয়ে পরলে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায় অনেক মানুষ।
বাছুরটি দেখতে আসা শফিয়ার রহমান বলেন, জন্ম নেয়া গরুর দুইটি মাথা, চারটি চোখ, দুই মুখ, চারটি কান ও চারটি পা রয়েছে এমন অদ্ভূত আকৃতির কথা শুনে আমি প্রথমে অবাক হই। পরে নিজের চোখে দেখলাম। এরকম গরু আমি জীবনে প্রথম দেখলাম।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ শামীমা আক্তার বলেন, এটা একটা জন্মগত ত্রুটি, এ জাতীয় প্রাণী খুব একটা বাঁচে না, বাঁচলেও খুব সামান্য সময়ের জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!