কমলগঞ্জে ৬১৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ৬১৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৬১৫ পিছ ইয়াবাসহ শুভ দাস (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শুভর বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

Manual7 Ad Code

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে আসামিকে আটক করে। পরে তল্লাশি করে তার বসতঘরের ওয়ারড্রব থেকে তিনটি নীল রংয়ের পলিথিনে ৬০০ পিছ এবং সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫পিস খয়েরি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সৌপর্দ্দ করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!