কুড়িগ্রামে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা : উদ্ধার করল পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা : উদ্ধার করল পুলিশ

  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ফেসবুক লাইভে এসে আত্মাহত্যার চেষ্টার সময় ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘরের গ্রিল ভেঙে বাবুল সিদ্দিকী (৪২) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি একজন মোবাইল মেকানিক। রোববার (১১ ডিসেম্বর) রাতে জেলার চিলমারী উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার ১১ ডিসেম্বর রাতে চিলমারী সবুজপাড়া গ্রামে বাবুল সিদ্দিকী নামে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করবে মর্মে বিভিন্ন কথা বলে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে চিলমারী থানা পুলিশ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে দ্রুত ঘটনাস্থল চিলমারীর সবুজপাড়া গ্রামে মোঃ আশরাফুল আলম সিদ্দিকী ওরফে বাবুল (৪২) এর বাড়িতে গিয়ে দেখতে পায় তিনি দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করছে। পরে চিলমারী থানা পুলিশের সহায়তায় জানালার গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
তার পরিবারের লোকজন জানায় তিনি পূর্বেও এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। গতকালকে তিনি তার পরিবারের অজান্তে সাতটি ঘুমের ওষুধ সেবন করেন।
পরবর্তী ঘটনাস্থলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান উপস্থিত হয়ে বাবুলের পরিবারের লোকজনের সাথে আলোচনা করেন এবং আত্মহত্যা থেকে বিরত থাকার কাউন্সিলিং করান পুলিশ।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান বলেন, বাবুল সিদ্দিকী নামের এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করবেন বলে বিভিন্ন কথা বলতে থাকেন। ৯৯৯ লাইনে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। পেশায় তিনি একজন মোবাইল মেকানিক।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!