ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী স্বদেশী পণ্য মেলার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে পুশইনকৃত ১০ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ

ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী স্বদেশী পণ্য মেলার উদ্বোধন

  • মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী স্বদেশী পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে অতিথিগণ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন।
ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় পৌর সদরের সরকারী হাসপাতাল সংলগ্ন মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভালুকা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, পৌর কমিশনার তাওহিদুল ইসলাম আপন প্রমূখ। মেলার বিশেষ আকর্ষণ দেশ সেরা রাজমনি সার্কাস, মোটরসাইকেল ও প্রাইভেটকার খেলা, নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভূতের বাড়ি, জাম্পিং, শ্লিপার, শান্তা মারিয়া (নৌকা দোলানো), বিভিন্ন স্বদেশী পণ্যের স্টল ও বাহারী ধরণের খাবারের দোকান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!