কমলগঞ্জে তিন ভারতীয় সাংবাদিকের সাথে শুভেচ্ছা বিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে তিন ভারতীয় সাংবাদিকের সাথে শুভেচ্ছা বিনিময়

  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: বাংলাদেশে সফররত তিন ভারতীয় সাংবাদিকের সাথে কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুরে ভানুগাছ বাজারস্থ প্রেসক্লাব ভবনের হলরুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যের তিন সাংবাদিককে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও নিউজ বাংলা টিভি’র পরিচালক আব্দুল হান্নান, আসাম রাজ্যের করিমগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এস এম জাহির আব্বাস জনি এবং আসাম রাজ্যের বৃহত্তর পাথারকান্দি সাংবাদিক সংস্থার সহ সভাপতি মলয় কুমার দাস, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন। স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক অলক দেব, নির্মল এস পলাশ, আলম আহমদ, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, রাজকুমার সৌমেন্দ্র সিংহ, মোনায়েম খান, আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!