বড়লেখায় রুবেল হত্যা মামলায় ৩ আসামী রিমান্ডে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় রুবেল হত্যা মামলায় ৩ আসামী রিমান্ডে

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

বড়লেখায় রাজমিস্ত্রী রুবেল আহমদ হত্যা মামলার ৩ আসামীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। নিহত রুবেল আহমদ উপজেলার সদর ইউনিয়নের কেছরীগুল গ্রামের মৃত ছয়েফ উদ্দিনের ছেলে। চলিত বছরের ৮ এপ্রিল আসামীরা নির্মমভাবে তাকে খুন করে।

Manual2 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান পিপিএমের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক রুবেল হত্যা মামলার দুই নম্বর আসামী সাবকে ইউপি সদস্য সরফ উদ্দিন নবাবের ৩ দিনের, তার ভাই তিন নম্বর আসামী আবু হোসেনের ২ দিনের ও আট নম্বর আসামী আব্দুল মতিনের ১ দিনের রিমান্ড মঞ্জুরে আদেশ দিয়েছেন। তদন্ত কর্মকর্তা আদালত থেকেই আসামীদের থানায় নিয়ে গেছেন।

Manual6 Ad Code

জানা গেছে, উপজেলার কেছরীগুল গ্রামের মৃত ছয়েফ উদ্দিনের ছেলে রাজমিস্ত্রী রুবেল আহমদ হত্যাকান্ডের ৮ মাস পর গত ৪ ডিসেম্বর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে যান সাবেক ইউপি মেম্বার শরফ উদ্দিন নবাব, তার ভাই আবু হোসেন ও সহযোগী মতিন আহমদ। গত মঙ্গলবার এই মামলার দশ নম্বর আসামী আব্দুল শুকুর জামিন নিতে গেলে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাকে কারাগারে পাঠান।

চলিত বছরের ৮ এপ্রিল জুম্মার নামাজের পর কেছরীগুল জামে মসজিদে ইমাম নিয়ে আসামী শরফ উদ্দিন নবাব ও গ্রামের মুরব্বি জামাল উদ্দিনের ঝগড়া-বিবাদের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। আছরের নামাজের পর সাবেক ইউপি মেম্বার শরফ উদ্দিন নবাব, তার ভাই ইউপি মেম্বার সাবুল আহমদ (পলাতক), আবু হোসেন, সাইফুল ইসলাম, দুলাল হোসেন, শরফ উদিন নবারের ছেলে ইমন আহমদ, সালমান আহমদ প্রমুখ জামাল উদ্দিনের গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালায়। এসময় কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল আহমদকে আসামীরা রড দিয়ে পিটিয়ে খুন করে।

এঘটনায় নিহতের ছোটভাই ফয়ছল আহমদ ইউপি মেম্বার সাবুল আহমদকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ ও আরো ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেন।

Manual4 Ad Code

আদালত পুলিশের জিআরও এএসআই পিযুষ কান্তি দাস জানান, বৃহস্পতিবার ধার্য তারিখে কারাগার থেকে আসামীদের আদালতে হাজির করা হয়। রিমান্ড মঞ্জুর হওয়ায় আদালত থেকেই আসামীদের থানায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!