কুড়িগ্রামে সদররে বাসের ধাক্কায় নিহত-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে সদররে বাসের ধাক্কায় নিহত-২

  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::  কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জের ত্রিমোহনী এলাকায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক আহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো: আব্দুল হান্নান (৪৫) সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা।
এছাড়া নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়।
এ সময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে যায়। এতে অটোরিকশাচালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোরিকশার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। এছাড়া বাসচালক আহত হওয়ায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
কুড়িগ্রাম সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুইজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একজনের নাম আব্দুল হান্নান, অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া বাসটি থানায় নেওয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!