কুড়িগ্রামে বিনামূল্যে ভেড়া বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুড়িগ্রামে বিনামূল্যে ভেড়া বিতরণ 

  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

মো : বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম সদরে উদ্দীপন কুড়িগ্রাম অঞ্চল, রংপুর জোনের আয়োজনে ও গবাদি প্রাণী বিনিময় ব্যাংক (Cattle Exchange Bank) প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার  (২৬ডিসেম্বর) দুপুরে উদ্দীপন কাঁঠালবাড়ি শাখা অফিসে অসহায়, দরিদ্র, প্রবীণ ও প্রতিবন্ধী  মহিলা-পরুষদের আয়বৃদ্ধির লক্ষে ২১ জন উপকারভোগীর মাঝে ৪২ টি ভেড়া বিতরণ করা হয়।

Manual6 Ad Code

উদ্দীপন রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল।

Manual5 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুল হক শামীম, চিলমারী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন, কুড়িগ্রাম সদর শাখার শাখা ব্যবস্থাপক আমরুল হক, কাঁঠালবাড়ি শাখার শাখা ব্যবস্থাপক সাজেদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম কো-অডিটর আব্দুল আজিজ রংপুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান বলেন, উদ্দীপন এনজিও নারীদের স্বাবলম্ভী করতে ভেড়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিনামূল্যে প্রদান করে আসছে।যত্ন সহকারে দুটি ভেড়া পালন করলে একদিন এই ভেড়া ১০টি হবে। এতে আপনাদের অর্থনীতিসহ জীবনমান উন্নয়ন হবে।

Manual1 Ad Code

উদ্দীপন রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আমজাদ হোসেন বলেন, উদ্দীপন সারা বাংলাদেশে প্রায় তিন কোটি টাকার গরু, ছাগল, ভেড়া বিনামূল্যে বিতরণ করেছে। আপনারা যত্ন সহকারে এই ভেড়া লালন পালন করবেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!