বড়লেখায় ১৫ স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বড়লেখায় ১৫ স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা

  • সোমবার, ১০ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

বড়লেখায় ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদকে সংবর্ধনা দেয়া হয়েছে। বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণে সহায়তা করায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এ সংবর্ধনা দেয়া হয়।

এছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ী আতাউর রহমানের অসুস্থ ছেলের চিকিৎসার জন্য ফাউন্ডেশনের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র শাখার যৌথ উদ্যোগে ১ লাখ টাকার চেক দেয়া হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

Manual1 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান ও ফাউন্ডেশনের উপদেষ্টা সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু, সমাজসেবক কবির আহমদ, করিম মাহমুদ কারিম, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ও নাদের আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এসময় যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সাথে যুক্ত হন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র প্রধান উপদেষ্টা আতা রহমান, চেয়ারম্যান জামাল উদ্দিন, সভাপতি শাহীন ইকবাল, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফয়ছল রহমান, নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, কোষাধ্যক্ষ নজমুল ইসলাম ও সহ কোষাধ্যক্ষ সাহেদ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হাসনা রহমান, সাংগঠনিক সম্পাদক আকবর হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক হাজী নজরুল ইমলাম ও সদস্য আবুল কাশেম।

আলোচনা সভা শেষে বড়লেখার পনেরোটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে ও চ্যানেল এসের (যুক্তরাজ্য) উদ্যোগে দরিদ্র ৫০০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। এই অনুষ্ঠানে বড়লেখার পনেরোটি স্বেচ্ছাসেবী সংগঠন বিতরণ কার্যক্রমে সহায়তা করে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!