কুড়িগ্রামে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুড়িগ্রামে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা প্রশাসক

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো বই উৎসব। এতে বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুশি ও উচ্ছসিত শিক্ষার্থীরা।
রোববার (0১ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম। এ সময়  সরকারী বালিকা ও বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ও অভিভাবগণ উপস্থিত ছিলেন।
বই উৎসবে কুড়িগ্রাম জেলার ২৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২৩টি মাদ্রাসার ৩ লাখ ২৩ হাজার ১শ ৩২ জন শিক্ষার্থীদের হাতে ৩৯ লাখ ১৫ হাজার ৫শ ২৫ টি নতুন বই তুলে দেয়া হবে।
এছাড়াও ১২শ ৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেনসহ ২৩০টি বেসরকারী বিদ্যালয়ে ১৪ লাখ ৪৬ হাজার ১শ ৩৫টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ।
কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম জানান, আমি এ বছর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছি। নতুন বই পেয়ে ভালো লাগছে।
ভালোভাবে লেখাপড়া করে মানুষ হতে চাই।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কুড়িগ্রামে বই উৎসব শুরু করা হয়েছে।
জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন এ নতুন বই তুলে দেয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ আহবান করে বলেন, নতুন বই পেয়ে সে বই পড়তে হবে। প্রাইভেট বা কোচিং পড়া বন্ধ করতে হবে।
সরকার জনগণের টাকায় নতুন বই দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও দেয় সরকার। ভালোভাবে লেখাপড়া করে মানুষ হতে হবে। জেলার মুখ উজ্জল করতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!