সাব-রেজিস্ট্রারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

সাব-রেজিস্ট্রারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:: চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর দপ্তরে এখতিয়ার বহির্ভুত হস্তক্ষেপকারী ও বর্বরোচিত হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন করা হয়েছে।

১১ জানুয়ারি বুধবার উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে রেজিষ্টেশন পরিবার আত্রাই নওগাঁর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি কায়েম উদ্দিন সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার অধিকারী, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সন্দেশ, প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, অফিস সহকারী শহিদুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

উক্ত মানববন্ধনে দলিল লেখক ও নকল নবিশগণ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews