কমলগঞ্জ মণিপুরি আন্ত: যুব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শুক্রবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ মণিপুরি আন্ত: যুব ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শুক্রবার

  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামে বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতি, ভানুবিল শাখার আয়োজনে বাংলাদেশের মণিপুরিদের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

জাতীয় পতাকা ও সংগঠনের ১৩ টি শাখা কমিটির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ১৩ তম মণিপুরি আন্ত: যুব ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন করবেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual7 Ad Code

এটি মণিপুরি জনগোষ্ঠীর একটি সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা আসর। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়রা মণিপুরি যুব কল্যাণ সমিতির ১৩ টি শাখা সংগঠনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতি দুই বছর পর এই ক্রীড়া প্রতিযোগিতা যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে।

প্রথম বারের মতো কমলগঞ্জের ভানুবিল গ্রামে বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সুন্দর ও সুষ্ঠু]ভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে সাজ সাজ রব ও আনন্দের বন্যা বইছে। মাঠগুলোকে খেলার উপযোগী করা ও নানার রঙের ব্যানার ফেষ্টুনে সাজানো হয়েছে। দুরের খেলোয়াড়দের থাকার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Manual1 Ad Code

মণিপুরি যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ জানান, ভানুবিল একটি ঐতিহ্যবাহী গ্রাম। এ গ্রামে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের কাজ শেষ পর্যাযে। একটি সুন্দর আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Manual1 Ad Code

উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, তীরন্দাজ। উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন ধরণের মণিপুরি সাংস্কৃতিক পরিবেশনাসহ নৃত্য ও গান। এছাড়া ঢাকা থেকে আমন্ত্রিত সংগীত শিল্পী আশিক সংগীত পরিবেশন করবেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!