কমলগঞ্জে সপ্তাহব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম নবজাতকে উন্নত চিকিৎসা দিতে গিয়ে সড়কে প্রাণ হারালেন প্রসূতি মা জন্মদিনে স্মরণ পা‌লিত হয়‌নি বাউলসম্রাট দুর্বিন শাহ: মরমি গানের জগতে এক অনন্য সাধক প্রেসক্লাব কুলাউড়া’র ৩০ বছর পূর্তি উদযাপন বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

কমলগঞ্জে সপ্তাহব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

  • বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি ললিতকলা একাডেমিতে ২০২২-২৩ অর্থ বছরে বিভিন্ন সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য শিল্পীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় নৃত্য কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃত্য কর্মশালার উদ্বোধন করেন একাডেমি নির্বাহী কমিটির সদস্য লেখক-গবেষক আহমদ সিরাজ ও মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জি।

Manual5 Ad Code

জানা যায়, মণিপুরি ললিতকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কক্ষে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ২ টা পর্যন্ত এ কর্মশালা চলবে। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠিভূক্ত ২৫ জন নৃত্যশিল্পী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। প্রশিক্ষক হিসাবে কর্মশালার প্রশিক্ষন প্রদান করছেন নৃত্য প্রশিক্ষক দ্বীপদত্ত আকাশ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews