কমলগঞ্জ পৌরসভা সিসি ক্যামেরার আওতায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ পৌরসভা সিসি ক্যামেরার আওতায়

  • শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রথম ধাপে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে প্রায় ৩০টি ক্যামেরা। এতে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদ জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকালে কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যায় পৌরসভার উদ্যোগে সিসি ক্যামেরা লাগানো আছে।

Manual5 Ad Code

জানা যায়, দীর্ঘদিন ধরেই কমলগঞ্জ পৌরসভাকে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর দাবি করছিল পৌরবাসী। সেই দাবির প্রেক্ষিতে অবশেষে পৌর মেয়র মো. জুয়েল আহমেদ প্রায় ২ লাখ টাকা ৮৫ হাজার টাকা ব্যায়ে গুরুত্বপূর্ণ স্থানে পৌরসভায় সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছে মেয়র।

পৌরবাজার ব্যবসায়ীরা বলেন, ‘পৌর শহরের নিরাপত্তাসহ সবার জানমালের নিরাপত্তায় এই সিসি ক্যামেরা অনেক উপকারে আসবে। তাছাড়া পৌর মেয়র ও পুলিশ এই সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করলে বাজার এলাকায় যানজট কমে আসবে।’ সচেতন মহল বলছেন মেয়রের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর শহরে কোন অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের খুঁজে বের করতে পারবে। সেই সাথে ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।’

Manual8 Ad Code

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে পৌরবাসীর দাবী ছিল সিসি ক্যামেরা বসানোর। আমি আমার সর্বস্ত দিয়ে চেষ্টা করি তাদের দাবী পূরন করার। সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইনখৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে। আর এতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে। পৌর এলাকার মানুষের নিরাপত্যার কথা চিন্তা করে আমার এ উদ্যোগ গ্রহন করা।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!