কমলগঞ্জের নয়াবাজার ব্যবসায়ী নির্বাচনে অনিয়মের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জের নয়াবাজার ব্যবসায়ী নির্বাচনে অনিয়মের অভিযোগ

  • শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। নির্বাচন স্থগিত করার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করছেন ব্যবসায়ী মো. মারুত মিয়া ও মো: সাইদ আহমদ।

Manual4 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র বিক্রি ও ভোটার তালিকা প্রকাশ করেন। এই তালিকায় বাজারের অনেক প্রকৃত ব্যবসায়ীকে ভোটার করা হয়নি। অথচ বিগত নির্বাচনে তারা ভোট দিয়েছেন। এই নির্বাচনে একই সাথে বাজারে ব্যবসায়ী নয় এমন অনেককেও ভোটার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে বাজারের ব্যবসায়ীদের মাঝে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানান বিতর্ক হচ্ছে। এছাড়া বাজারের নাম নয়াবাজার থেকে পরিবর্তন করে শ্রীরামপুর নয়াবাজার বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে আলাপকালে অভিযোগকারী ব্যবসায়ী মো. মারুত মিয়া, মো: সাইদ আহমদ ও আখলিছ মিয়া বলেন, নয়াবাজার ব্যবসায়ী নির্বাচনে ব্যাপক অনিয়ম করছেন প্রধান নির্বাচন কমিশনার ইসলাম চৌধুরী। তিনি নিজ ইচ্ছে মতো ভোটার তালিকা প্রকাশ করেছেন। এই তালিকায় প্রকৃত অনেক ব্যবসায়ী ভোটারকে বাদ দেওয়া হয়েছে। আবার যারা ভোটার নয় তাদেরকে ভোটার করা হয়েছে। এই ভোট স্থগিত করে পুণরায় ভোটার তালিকা প্রকাশ করা হোক।

Manual6 Ad Code

এ বিষয়ে শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, এই সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, লিখি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!