কমলগঞ্জে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে সোনালী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কাইয়ুম মাসুমের সভাপতিত্বে ও ব্যাংকার মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং আদমপুর বাজার আউটলেট এর উদ্বোধন করেন মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দুলন কান্তি চক্রবর্ত্তী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু, সাবেক ব্যাংকার প্রহল্লাদ সিংহ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকের মূল ভিত্তি হল জনগণের আস্থা ও বিশ্বাস যোগ্যতা। গ্রাহকের অর্থের নিরাপত্তা ও সুরক্ষিত রাখতে সোনালী ব্যাংক জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে নামকরণ করা এই প্রতিষ্ঠান শুধুমাত্র ব্যবসায়িক লক্ষ্যেই গড়ে উঠেনি। এটি প্রায় ৩৬টি সরকারি সেবামূলক কাজ দেশ ও জাতির সেবায় কাজ করে যাচ্ছে। সোনালী ব্যাংক আর্থ সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!