কমলগঞ্জের মুফতি ইমাম উদ্দিন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জের মুফতি ইমাম উদ্দিন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মো. আব্দুন নূরের তৃতীয় ছেলে ও পূর্ব জালালপুর বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব। একই সাথে তিনি বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ আদমপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক।

Manual8 Ad Code

গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় থেকে তাঁকে বিভাগের শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে মাওলানা মুফতি মো. ইমাম উদ্দিন ২০১৫ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট থেকে নিয়মিত ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে সাধারণ মানুষের কাছে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন

Manual4 Ad Code

তিনি ২০২২ সালের ২৬ শে মার্চ মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন হন। পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষায় যেনো শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!