উলিপুরে নচিমনের সাথে ট্রলির সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের ভাই নিহত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

উলিপুরে নচিমনের সাথে ট্রলির সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের ভাই নিহত 

  • শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের উলিপুরে গরু বোঝাই নসিমনের সাথে ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এরশাদুল হক (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি থেতরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলীর ভাই এবং গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
এ সময় নছিমনের চালকসহ আরও তিনজন আহত হয়। এদের মধ্যে নসিমন চালক দিপু মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নাজিমখাঁন বাজার থেকে আসা গরু বোঝাই একটি নসিমনেন সঙ্গে  উলিপুর গামী ইট বোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটলে গরু বোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি খাদে পড়ে যায়। এসময় নসিমনে থাকা গরু ব্যবসায়ী এরশাদুল হক নচিমনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও ঘটনাস্থলে  উলিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  বলেন, নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!