শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস পালিত

  • শনিবার, ১৫ আগস্ট, ২০২০
শ্রীমঙ্গল :: বঙ্গবন্ধুর প্রতিকুতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদাণ করছের উপস্থিতিরা। ছবি : এইবেলা

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে নব-নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা অফিসার্স ইনচার্জ মো. আব্দুস ছালেকের নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, ওসি তদন্ত সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাক্তার সাজ্জাদুর রহমান চৌধুরী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্ব উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এম এ রকিব, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুন আহম্মেদ, সিনিয়র সদস্য মো: কাওছার ইকবাল, আতাউর রহমান কাজল, সাবেক সহসাধারণ সম্পাদক দিপস্কর ভট্টাচার্য্য, সনেট দেব চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, দৈনিক নতুন দিন প্রতিনিধি সুমন মিয়া, দৈনিক করতোয়া প্রতিনিধি নুরুজ্জামান সাগর ও দৈনিক আলোকিত সময় প্রতিনিধি সুবাস দাশ তপন, আওয়ামীলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ,স্বাউট, গালর্স গাইডসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যেদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Manual5 Ad Code

পরে উপজেলা মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গাছের চারা রোপন ও হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে এক আরোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শ্রীমঙ্গল থানা অফিসার্স ইনচার্জ মো: আব্দুস ছালেক, বিএমএ সভাপতি ডাক্তার হরিপদ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মসজিদে দোয়া ও শিরন্নি বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এইবেলা/এসএসএ/জেএইচজে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!