পিএইচডি ডিগ্রি অর্জন করায় : কমলগঞ্জে নিজ জন্মভূমিতে সংবর্ধিত হলেন ড. তপন কুমার পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ

পিএইচডি ডিগ্রি অর্জন করায় : কমলগঞ্জে নিজ জন্মভূমিতে সংবর্ধিত হলেন ড. তপন কুমার পালিত

  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিশিষ্ট লেখক-গবেষক ড. তপন কুমার পালিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিজ জন্মভূমিতে সংবর্ধিত হলেন। গত বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় হলরুমে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর আয়োজনে এ সংবর্ধনা প্রধান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

Manual5 Ad Code

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, শিক্ষক ও কবি নিখিল কান্তি গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ড. তপন কুমার পালিতকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।

Manual5 Ad Code

এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে “মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।” তিনি বলেন, এলাকার সন্তান ও স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আপনাদের দেয়া এই সম্মানে আমি আপ্লুত। আমার সাফল্যের পিছনে পরিবারের পাশাপাশি আমার স্কুল ও এলাকাবাসীর অবদান অনস্বীকার্য। আপনাদের সকলের আশীর্বাদে আমার আগামী পথচলা যাতে আরও সমৃদ্ধ হয় সেই চেষ্টা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে আমার গ্রামের স্কুল আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী যে বিশাল আয়োজন করে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন সে জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews