জাতীয় শোক দিবসে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন কর্মসূচী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

জাতীয় শোক দিবসে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন কর্মসূচী পালন

  • শনিবার, ১৫ আগস্ট, ২০২০
কমলগঞ্জ :: প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ খাদ্য সামগ্রী তোলে দেয়া হচ্ছে। ছবি : এইবেলা

Manual6 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। এর পরপরই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ২৫০ জন প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ১০ কেজি করে চাল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুপুর ২টায় বঙ্গবন্ধু পরিবারের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় পৌর এলাকার ৪২টি মসজিদে দোয়া ও ২০টি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় কমলগঞ্জ পৌর মিলনায়তনে পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

কমলগঞ্জ :: পৌর এলাকার ৪২ টি, ২০ মন্দিরসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ। ছবি : এইবেলা

Manual3 Ad Code

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এ,এস,এম, আজাদুর রহমান আজাদ। সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজীব। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পৌর এলাকার ৪২টি মসজিদ, ২০টি মন্দির ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Manual1 Ad Code

এইবেলা/পিআরএন/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!