কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

  • সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভৈরববাজার-মৃত্তিঙ্গা সড়কে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নওশাদ মিয়া (৪০) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন। এসময় আহত হয়েছে ৩জন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ব্যক্তি উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মৃত মাসুম মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রোববার বিকাল ৫টায়।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ মিয়া প্রতিদিনের মতো প্লাস্টিক খেলনা ক্রয় করতে সিএনজি অটোরিক্সা যোগে শ্রীমঙ্গল থেকে আসার পথে সিএনজিটি মৃত্তিঙ্গা-ভৈরব সড়কের চা বাগান এলাকায় গেলে বিপরীতমুখী একটি ট্রাক গাড়ি সরাসরি সিএনজিকে মুখামুখি সংঘর্ষে সিএনজি উল্টে যায়। এ সময় নওশাদ মিয়াসহ ৪জন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নওশাদ মিয়াকে মৃত ঘোষনা করেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!