কমলগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন

  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: “ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। প্রধান শিক্ষক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, ডা. কনক কুমার সিংহ, পজিপ (বিআরডিবি) কর্মকর্তা মোর্শেদা খানম, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল প্রমুখ। অনুষ্ঠানে নুতন একাধিক ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!