কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ

কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

  • বুধবার, ৮ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে দেয়ন্তী নুনিয়া (৫০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় আলীনগর চা-বাগানের বড় লাইনে এ ঘটনা ঘটে।নিহত চা শ্রমিক দেয়ন্তী নুনিয়া একই এলাকার মৃত জাইয়া নুনিয়ার স্ত্রী।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে মা দেয়ন্তী নুনিয়ার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ছেলে সাধন নুনিয়া। এ সময় আহত মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে ছেলে সাধন পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেয়ন্তী নুনিয়াকে শমসেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে রাতেই আটক করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews