কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • সোমবার, ১৩ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পিইডিপি-৪ এর আওতায় উপজেলার ৭৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও বিশেষ এলাকা উন্নয়ন তহবিল এর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে শিক্ষাবৃওি ও ৫০টি বাইসাইকেল বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রিজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ। এ সময় বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!