আত্রাইয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

আত্রাইয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

  • মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

Manual7 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় ৪নং আত্রাই আদর্শ সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আত্রাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো.সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার ২ নং ভোঁ-পাড়া ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান মো.নাজিমুদ্দিন মন্ডল,ওয়ার্ড সদস্য মো.সাইদুর রহমান,ভোঁ পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো.মানিক খান,আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের   বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মুকুল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অভিভাবক হিসেবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। গুরুত্ব দিয়ে শিক্ষার মান তৈরি করা গেলে আরো বাস্তবমুখী ও গুণগত মানের হয়ে উঠবে এতে সন্দেহ নেই। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকাই অপরিসীম। প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ।
উপস্থিত মা ও অভিভাবকদের উদ্যেশে বক্তারা আরো বলেন, আপনার সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করবেন। তাহলেই আপনাদের স্বপ্ন একদিন পূরণ হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!