হলোখানা ইউপিতে ঈদ উপলক্ষে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

হলোখানা ইউপিতে ঈদ উপলক্ষে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

  • শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস ও ঈদ-উল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউপিতে ২০০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল)  সকাল ১১টায় হলোখানা ইউনিয়নে অবস্থিত বালাকুড়া দাখিল মাদ্রাসা  মাঠে চাউল, ডাল, আটা, সয়াবিন তেল, চিনি, লবণ ও চা পাতা বিতরণ করেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
এ সময় অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের লেফট্যানেন্ট কর্ণেল গালিব বিন আহমেদ। তার সাথে উপস্থিত ছিলেন,  ক্যাপ্টেন সাকিন, ক্যাপ্টেন খালিদ, ওয়ারেন্ট অফিসার শফিক, ২ নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা ।
ঈদ সামগ্রী বিতরণের আগে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের লেফট্যানেন্ট কর্ণেল গালিব বিন আহমেদ বলেন, সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে ছিলো ও থাকবে। এরই ধারাবাহিকতায়  আমাদের সেনা বাহিনীর  পক্ষ থেকে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!