ক বি তা ।। নির্ঘুম রাতের কষ্ট ।। মো হা ম্ম দ  দী দা র  হো সে ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ক বি তা ।। নির্ঘুম রাতের কষ্ট ।। মো হা ম্ম দ  দী দা র  হো সে ন

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

নির্ঘুম রাতের কষ্ট

মো হা ম্ম দ  দী দা র  হো সে ন


কত রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারিনা!
চেষ্টা করেও চোখের পাতা
একসাথে বন্ধ রাখতে পারিনা অনেকক্ষণ ধরে ;
বলা যায়, নির্ঘুম রাত কাটে আমার।

দখিনা খোলা বাতায়ন,
স্নিগ্ধ সমীরণ,
রূপালি চাঁদের ঝলকে
আলোকিত বিছানা ও কক্ষ।
সাথে আকাশের মিটিমিটি তারাগুলোর
রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি!
কত মনোরম সব-ই।

কিন্তু;
আমার নিদ্রাহীনতার কারণ
জোৎস্নালোকিত রাত উপভোগ করা নয়।
বুকের পাঁজরে জমে থাকা কষ্টগুলো
আমাকে জাগিয়ে রাখে সারারাত।

যদিও এই কষ্ট শুধু আমার একার নয়;
বিশ্বজুড়ে অগুনিত প্রাণের কষ্ট একই।

Manual8 Ad Code

যদি বলি;
এই আমি নিজ দেশে আজ পরবাসী হয়ে আছি।
তাহলে কী খুব বেশি বলা হবে?
কত মাস হয়ে গেলো
কর্মস্থল ছেড়ে জন্মস্থানে যেতে পারি না।
বৈশ্বিক মহামারির কবলে পড়ে
বন্দী আমি কর্মস্থলে।
দায়িত্ব পালন ও দায়বদ্ধতার শিকলে আবদ্ধ-
সম্মুখ যোদ্ধাদের একজন আমি।
আজ কত মাস হয়ে গেলো
মায়ের কবরটা দেখিনা।
কত মাস হয়ে গেছে
বাবা আমাকে বুকে জড়িয়ে নিতে পারেননা।
ভাই-বোন, স্বজন-পরিজন, বন্ধু-বান্ধব,
হিতাকাঙ্ক্ষী কারো সাথে দেখা নেই।
অথচ;
ওদের সাথেই আমার নাড়ির টান,
রক্তের বাঁধন।
উৎসবে, ইদে, পৌষ-পার্বণে,
বর্ষবরণে আছি আমি দূরে, বহুদূরে!!

Manual2 Ad Code

ভয়াবহ এক অনুজীব এসে
সব যেন লন্ডভন্ড করে দিয়েছে।
আমার যাওয়ার ভিসা,
পাসপোর্ট কোনটারই প্রয়োজন নেই।
দেশেই তো আছি, তবুও যেন পরবাসী।
কত মাস হয়ে গেলো
আমি যেতে পারছি না।
এ কথাটা ভাবলেই
বুকটা ভেঙে চুরমার হয়ে যেতে চায়।
কষ্টটা জগদ্দল পাথরের মতো চেপে ধরে
বুকের পাঁজরের হাড়গুলোকে।
আর এ কষ্টকে তাড়ানোর জন্য,
নতুন করে কষ্ট ভোগ করতে গিয়ে,
নিদ্রাদেবী যেন আমাকে ছেড়ে পালিয়ে বেড়ায়।

Manual7 Ad Code

ইদানিং আমার নির্ঘুম রাত কাটে,
কষ্টরা চেপে ধরে।

আমি ভাবি……

মহামারি কবে কাটবে?
জীবানুরা কবে হটবে?
কবে বিষমুক্ত হবে চারিপাশ?
কবে নির্বিঘ্নে চলবে শ্বাস-প্রশ্বাস?
কবে প্রাণগুলো জেগে উঠবে আগের মতো?
দূর হয়ে যাবে, যতসব মহামারিকালের তেতো!

কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে পাইনা!

Manual6 Ad Code

অনিশ্চিত আগামী, নতুন ভোরের আলো ফোটে;
আবার ঘুরাই জীবনচাকা, ভিড়াতে প্রাচীন ঘাটে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!