শ্রীমঙ্গলে ভুরভুরিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন

  • সোমবার, ২২ মে, ২০২৩

Manual8 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এলাকার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের আওতায় উক্ত গ্রুপ গঠন করা হয়।

Manual5 Ad Code

রবিবার (২১ মে) সকাল সাড়ে টায় অনুষ্ঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন সভার মাধ্যমে এলাকার সমাজকর্মী রাজেস ভৌমিক’কে সমন্বয়ক এবং যুব সমাজের প্রতিনিধি তমাল ভর ও স্মৃতি দোষাদ’কে সহ-সমন্বয়ক নির্বাচন করে ১৬ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠিত হয়।

সনাক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এইউইও) মনোরমা দেবী।

Manual4 Ad Code

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবু বকর ও ইয়েস, সহ-দলনেতা ইমন গোস্বামী যৌথ সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও শিক্ষা উপকমিটির সদস্য সদস্য সৈয়দ নেসার আহমদ, উপ-কমিটির সহ-আহব্বায়ক শিক্ষক জহর তরফদার, উপকমিটির সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ ও স্কুলের প্রধান শিক্ষক সবিতা দেব প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত এসিজির সমন্বয়ক ও সহ-সমন্বয়কগণ।

Manual2 Ad Code

সভায় টিআইবি, সনাক, প্যাকটা প্রকল্প, এসিজি গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও এসিজির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন

এসিজি কমিটির গঠনের আগে টিআইবি, সনাক, প্যাকটা প্রকল্প, এসিজি গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও এসিজির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবু বকর।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!