ভারতে যাওয়ার সময় কমলগঞ্জে বিজিবির হাতে ৩ নারী রোহিঙ্গা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ভারতে যাওয়ার সময় কমলগঞ্জে বিজিবির হাতে ৩ নারী রোহিঙ্গা আটক

  • শুক্রবার, ৯ জুন, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তিন রোহিঙ্গা নারীকে আটক করে শুক্রবার দুপুরে পুলিশে দিয়েছে। আটককৃত রোহিঙ্গারা হলেন, মিনারা বেগম (২০), স্বামী-সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১, ফরমিনা বেগম (২০), পিতা-ইকবাল আহমদ, ক্যাম্প-৫, ব্লক-বি-১, হামিমা বেগম (২০), পিতা-নুর আলম, ক্যাম্প-১৪, ব্লক-বি-৩।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীরা জানান, কক্সবাজার উখিয়া ক্যাম্প হতে পালিয়ে আসা রোহিঙ্গা ৩ জন নারী ও ৪ জন পুরুষ সদস্য কমলগঞ্জের ধলই বর্ডার দিয়ে ভারতে যাওয়ার জন্য গত বৃহস্পতিবার ভোররাতে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে আসে। শুক্রবার সকাল ১০টায় ৪ জন পুরুষ রোহিঙ্গা ধলই সীমান্তের কাটাতার অতিক্রম করলেও ৩ জন নারী সদস্য ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই মহাদের বাচাড় সঙ্গীয় ফোর্সের সহায়তায় কমলগঞ্জ থানায় নিয়ে আসেন। এদিকে বাংলাদেশ অতিক্রম করে ভারতে প্রবেশের পর ৪ জন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করে বলে জানিয়েছেন এসআই মহাদের বাচাড়।

Manual1 Ad Code

কক্সবাজার উখিয়া ১৪ ও ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের আঁধারে তারা ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছিল।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত ৩ নারী রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!