ভারতের মণিপুরে শান্তি প্রতিষ্ঠায় কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

ভারতের মণিপুরে শান্তি প্রতিষ্ঠায় কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের সমাবেশ

  • শুক্রবার, ৯ জুন, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত ৩ মে থেকে চলা সহিংসতায় শান্তি প্রতিষ্ঠিত হওয়ার দাবিতে শান্তি সমাবেশ করেছেন বাংলাদেশের মণিপুরিরা। শুক্রবার (0৯ জুন) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি কালচারাল কমপ্লেক্সের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শুরুতেই মণিপুর রাজ্যে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মণিপুরে দাঙ্গা-হাঙ্গামা ও অশান্তির অবসান ঘটিয়ে পূর্ণ শান্তি ও দ্রুত আগের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ প্রতিষ্ঠার জন্য জোর দাবি জানানো হয়।

Manual7 Ad Code

মণিপুরি কমিউনিটি নেতা এল ইবুংহাল শ্যামলের সভাপতিত্বে ও অয়েকমপ অঞ্জুর সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি এ.কে শেরাম, কমলগঞ্জ শাখার সভাপতি মাইবাম বীরেন্দ্র, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত, শিক্ষিকা বৃন্দারানী সিনহা, থোঙাম প্রহল্লাদ, এল প্রসেনজিৎ, সোরাইজাম উৎপল, অশোক অঙোম, হাওবম সুধীর, থাংজম সুখ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মণিপুর রাজ্যে কুকি জনগোষ্ঠীর লোকেরা অতর্কিতে সেখানের মণিপুরি জনগোষ্ঠীর ওপর আক্রমণ করে তাদের ঘরবাড়ি জ্বালানোসহ জানমালের ক্ষতি করে। মণিপুরিরাও একইভাবে প্রতি-আক্রমণ করে। ফলে এই দুই জনগোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হয়। মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সরকার প্যারা-মিলিটারি বাহিনী আসাম রাইফেলসসহ কেন্দ্রীয় মিলিটারি বাহিনীও নিয়োগ করে। তারপরও পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসেনি। এখনও বিভিন্ন স্থানে দাঙ্গা পরিস্থিতি বিরাজ করছে এবং জানমালের ক্ষতি হচ্ছে। মণিপুরে সহিংসতার এ পরিস্থিতিতে যাতে সেখানে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হয় সেজন্যে আমরা বাংলাদেশের মণিপুরিদের উদ্যোগে সর্বজনীন শান্তি সমাবেশ করছি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews