আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে আমজাদ হোসেন শেখ (৬১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আমজাদ শেখ রাণীনগর উপজেলার খট্রেশ্বর এলাকার মৃত জবু শেখের ছেলে। বুধবার রাতে চিলাহাটি থেকে খূলনাগামী রকেট মেইল ট্রেনে আহসানগঞ্জ স্টেশনের অদূরে বীরকূটশা স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পরিবারের বরাত দিয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন মুঠোফোনে বলেন, আমার জানামতে আমজাদ শেখ স্টোক করার পর অসুস্থ ছিল। রেললাইনের পাশ দিয়ে যাবার সময় অসাবধাণতাবশত ট্রেনের ধাক্কা লেগে মারা যান সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার রাতেই পিবিআই এর একটি দল মরদেহের পরিচয় সনাক্ত করে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews