ফুলবাড়ীর নাওডাঙ্গায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

ফুলবাড়ীর নাওডাঙ্গায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ সম্পন্ন

  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

Manual7 Ad Code

রনবীর রায় রাজ, ফুলবাড়ী, (কুড়িগ্রাম) সংবাদদাতা ::  পবিত্র ঈদ উল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ গত ২১ জুন বুধবার,শুরু হয় এবং আজ ২২ জুন দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকালে সুষ্ঠুভাবে তা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, নাওডাঙ্গা ইউনিয়নের ১,২,৩,৪,৫ নম্বর ওয়ার্ড প্রথম দিন এবং পর্যায়ক্রমে বাকী ৬,৭,৮,৯ নম্বর ওয়ার্ডে আজ এসব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও সদস্য- সদস্যাগণ।
উপহারের এসব চাল পেয়ে খুশি উপকারভোগীরা। কয়েকজনের সাথে কথা হলে পশ্চিম ফুলমতি ৪ নম্বর ওয়ার্ডের বৃদ্ধা জরিনা বেগম বলেন, “সামনে ঈদ ১০ কেজি চাউল পাইলাম খুব ভালো হইল, এই সরকার জান আবার ক্ষমতায় আইসে, আমাগোর গরিবের চেয়ারম্যান হাছেন ভাইকে ধন্যবাদ।”
অপরদিকে ৫ নাম্বার ওয়ার্ডের জাহাঙ্গীর বলেন, “আমি গরিব মানুষ ঈদের আগে ১০ কেজি চাউল পাইয়া উপকার হইল কিন্তু বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হইছে আমার।”
দুপুরে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোছা. মলিহা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ও ট্যাগ অফিসার হৃদয় কৃষ্ণ রায় ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী প্রমূখ।
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, গত দুই দিনে শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার হিসাবে ১০ কেজি চাল ৫ হাজার গরীব দুস্থদের মাঝে বিতরণ সম্পূর্ণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!