শোকে স্তব্ধ সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত আত্রাইয়ের ২ পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শোকে স্তব্ধ সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত আত্রাইয়ের ২ পরিবার

  • রবিবার, ১৬ জুলাই, ২০২৩

Manual7 Ad Code

প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনরা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: স্বচ্ছল জীবন যাপন করতে জিবীকার তাগিদে এখন অনেক তরুণ প্রবাসী। আশেপাশের অনেকের মতোই ভাগ্য বদলাতে সৌদি আরবে পাড়ি জমান নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আজিজার প্রামাণিকের ছেলে রমজান আলী (৩৩) ও বিষা ইউনিয়নের উদয়পুর মন্ডলপাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে আব্দুল বারেক সরদার (৪৫)।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সৌদি আরবের একটি আসবাবপত্রের কারখানায় অগ্নিকান্ডে দুজনই নিহত হন। সংসারে সচ্ছলতা আনতে চার বছর আগে ঋণ করে সৌদি পাড়ি জমান রমজান আলী। ৯ বছর আগে তার বাবা মারা যান। তারা দুই ভাই ও এক বোন। ভাইবোনের মধ্যে দ্বিতীয় রমজান। সবার ছোট ভাই ইমরান। তিনি সম্প্রতি মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছেন। আর রমজানের স্বামী পরিত্যক্তা বোন তার শিশু সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন। সংসারের সব খরচ রমজান বহন করতেন।

কিন্তু শুক্রবার (১৪ জুলাই) বিকেলে রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের একটি সোফা তৈরির কারখানায় আকস্মিক আগুন লাগে। এতে কারখানাটির ভেতর আটকা পড়ে রমজান আলী ও আব্দুল বারেক সরদারসহ ৯ জন শ্রমিক নিহত হন। তাদের মধ্যে সাতজনই বাংলাদেশি।

Manual7 Ad Code

রমজানের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। প্রতিবেশীরা তাদের সান্তনা দেওয়ার চেষ্টা করছেন। রান্নাঘরে চুলার ওপর হাড়ি বসানো আছে। রান্নার উপকরণ চুলার পাশে পড়ে আছে। তবে রান্না হয়নি। রমজানের শোকে সবাই কাতর। স্বজনরা রমজানের মাকে ঘিরে বসে আছেন।

Manual2 Ad Code

রমজান আলীর মা রহিমা বেগম বলেন, দুইদিন আগেও ভিডিও কলে ছেলের (রমজান) সঙ্গে কথা হয়। ইটের ভাটায় গিয়ে ভিডিও কলে তাকে ইট দেখাই। নতুন বাড়ি তৈরির জন্য ওই ইট কেনার কথা ছিল। বাড়ির কিছু কাজ মাত্র শুরু করা হয়েছে। ছেলের ব্যস্ততার কারণে আর কথা বলা হয়নি।

তিনি বলেন, শুক্রবারের ঘটনা হলেও শনিবার সকালে ছেলে আগুনে মারা যাওয়ার বিষয়টি জানতে পারি। কেউ আমাকে খবরটা দেয়নি। তবে অনেকে জানতো। বেলা ১১টার দিকে খবর পাই। ছেলে বাড়ি করবে বলে অন্য কোনো কাজে টাকা খরচ করেনি। বিয়ে করে নতুন বাড়িতে ছেলের থাকার কথা ছিল। কিন্তু আর হলো না। আমার সব শেষ হয়ে গেলো।

নিহত রমজানের ফুফা আব্দুস সাত্তার বলেন, তার বাবা ৯ বছর আগে মারা গেছে। এরপর তাদের সংসার অনেক কষ্ট করে চলতো। চার বছর আগে পাঁচ লাখ টাকা ঋণ করে সৌদি গিয়ে আসবাবপত্রের দোকানে কাজ করতো রমজান। সে পুরো সংসারের খরচ বহন করতো। এখনো অনেক টাকা ঋণ হয়ে আছে। এরমধ্য এ দুর্ঘটনা ঘটলো। রমজান মারা যাওয়ায় সংসার এখন অচল হয়ে যাবে। সরকারে কাছে দাবি, ক্ষতিপূরণ দেওয়াসহ মরদেহ দ্রুত দেশে যেন নিয়ে আসা হয়।

এদিকে, সংসারে সচ্ছলতা আনতে ১২ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আব্দুল বারেক সরদার। দুই বছর আগে স্ট্রোক করে অচল হয়ে যান তিনি। দীর্ঘ দেড় বছর চিকিৎসা শেষে পুনরায় সৌদি আরবের ওই সোফা কারখানায় কাজ শুরু করেন তিনি। কিন্তু অগ্নিকান্ডে নিহত হন বারেকও।

Manual1 Ad Code

নিহত বারেকের বড় ভাই শাহাদাত হোসেন বলেন, সবশেষ গত ২০২০ সালে ভাই বাড়িতে এসেছিলেন। এরপর আবারো যান সৌদি আরব। তার দুই মেয়ে আছে। সৌদি আরবে আমাদের এক ভাই এবং ভাতিজা থাকে। তারাই বারেকের মৃত্যুর ঘটনা আমাদের জানায়। ওই পরিবারের বারেক ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এভাবে তার চলে যাওয়া কিছুতেই মানতে পারছি না। বড় মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এক মেয়েকে নিয়ে বারেকের স্ত্রী বাড়িতে থাকে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকতেখারুল ইসলাম বলেন, সৌদিতে অগ্নিকান্ডে আমাদের উপজেলার দুইজন মারা যাওয়ার তথ্য পেয়েছি। তাদের মরদেহ দেশে আনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!