শ্রীমঙ্গলে চা বাগানের বাংলোয় বিশাল আকৃতির অজগর সাপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে চা বাগানের বাংলোয় বিশাল আকৃতির অজগর সাপ

  • শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগানের ডাক্তার বাংলোর আমগাছে ঝুলছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। বাড়ীর লোকজন সাপ টি দেখতে পেয়ে খবর দেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ কে। খবর পেয়ে অজগর সাপটিকে আমগাছ থেকে উদ্ধার করে হস্তান্তর করেন বন বিভাগে কর্তৃপক্ষের কাছে।

Manual1 Ad Code

শুক্রবার (২১ জুলাই) সকালে ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ডা. সাহাদাত হোসেন মো. আসলাম এর বাংলো বাড়ির একটি আমগাছ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়।

বাড়ীর লোকজন জানান, তারা ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির আমগাছের ডালে বিশাল আকৃতির অজগর টি ঝুলছিল। সাপটি দেখে আতঙ্কিত ও ভয় পেয়ে যযান। পরে তারা সাপটিকে উদ্ধার করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে আমগাছের ডাল কেটে অজগর সাপটিকে উদ্ধার করেন।

Manual3 Ad Code

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রায় ২০ ফুট উপরে আমগাছের ডাল জড়িয়ে ঝুলছিল অজগর সাপটি। পরে গাছের ডাল কেটে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা অজগর সাপটি পড্রায় ৯ ফুট লম্বা ও ওজন ১০ কেজির উপরে। পরে অজগর সাপটিকে বন বিভাগের বাছে হস্তান্তর করা হয়।

Manual7 Ad Code

সজল দেব আরও জানান, বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগরটিকে অবমুক্ত করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!