বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

  • রবিবার, ২৩ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর পত্নীতলা উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত ঐতিহাসিক দিবর দীঘির দিব্যক জয়স্তম্ভ এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে এক তরুণী (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন । এ ঘটনায় অভিযুক্ত দু’যুবককে গ্রেফতারের পর রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

কারাগারে পাঠানো দুই যুবক হলেন- পত্নীতলা উপজেলার দিবর গ্রামের কামরুজ্জামান (৩৫) ও ধামইরহাট উপজেলার খেড়শুকনা গ্রামের আসাদুল ইসলাম (৩০)। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Manual2 Ad Code

মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণী পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। শনিবার দুপুরে ওই তরুণী তার এক ছেলে বন্ধুর সঙ্গে ঐতিহাসিক দিবর দীঘি দেখতে যান। বিকাল ৩টার দিকে ওই তরুণী ও তার বন্ধু দিবর দীঘি সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় ঘুরছিলেন। নিরবিলি পরিবেশ পেয়ে স্থানীয় দু’ যুবক মেয়েটির বন্ধুকে মারধর করেন। এরপর তারা মেয়েটিকে পাশের একটি আমবাগানের নির্জন জায়গায় নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহাত জামান বিষয়টি থানা পুলিশকে জানান। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। শনিবার রাতেই ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আটক দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেন। রোববার দুপুরে গ্রেফতার দু’যুবককে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

Manual5 Ad Code

এ বিষয়ে পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ধর্ষণের ওই ঘটনার সঙ্গে যে দুই যুবক জড়িত ছিল তাদের দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। নওগাঁ জেনারেল হাসপাতালে ভুক্তভোগী ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!