করোনা : কমলগঞ্জের স্থাপিত হলো হাত ধোয়ার ৯টি বেসিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

করোনা : কমলগঞ্জের স্থাপিত হলো হাত ধোয়ার ৯টি বেসিন

  • শুক্রবার, ১২ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual3 Ad Code

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ন ৯টি স্থানে স্থাপন করা হয়েছে স্থায়ী হাত ধোয়ার বেসিন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কমলগঞ্জ পৌর এলাকায় ৮ টি ও শমশেরনগর বাজারের রেলস্টেশন এলাকায় ১টি বেসিন স্থাপন করা হয়। হাত ধৌত করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এসব বেসিং স্থাপন করা হয়। বেসিং এ রাখা হয়েছে সাবান।

কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব থেকে জনগনকে রÿার জন্য এসব বুথ স্থাপন করা হয়েছে। প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া জনসাধারণ যাতে সহজে হাত ধৌত করতে পারে সেজন্য কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এসব স্থায়ী বেসিন নির্মাণ করা হয়।

Manual6 Ad Code

পৌর এলাকার কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক এলাকা, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ উপজেলা চৌমুহনা, ভানুগাছ রেলওয়ে স্টেশন, কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গন, পানিশালা তিন রাস্তার মোড়, ভানুগাছ বাজার চৌমুহনা, কমলগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং শমশেরনগর রেলস্টেশন এলাকায় এসব বেসিন স্থাপন করা হয়। রাজস্ব বাজেট এর আওতায় ৩টি এবং বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় ৬টি বেসিন স্থাপন করা হয়।

আলাপকালে কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. পনিরুজ্জামান জানান, মুজিব বর্ষ উপলক্ষে রাজস্ব বাজেটের আওতায় প্রথমে ৩টি বেসিন প্রতিষ্ঠা করা হয়। পরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ায় শুধুমাত্র পৌর এলাকায় আরও ৬টি বেসিন প্রতিষ্ঠা করা হয়। এসব বেসিন এ যাতে জনসাধারণ সহজে হাত ধৌত করতে পারে সেজন্য পর্যাপ্ত সাবানের ব্যবস্থা আছে।

Manual6 Ad Code

তিনি আরও জানান, কমলগঞ্জের কোন নাগরিকের ব্যবহৃত নলকুপ নষ্ট হলে স্বল্প মূল্যের কোন সরঞ্জাম প্রয়োজন হলে সেটা তার কার্যালয় থেকে প্রদান করা হচ্ছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!