ফুলবাড়ীতে মৎস‍্য সপ্তাহ উদ্বোধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

ফুলবাড়ীতে মৎস‍্য সপ্তাহ উদ্বোধন 

  • মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ জুলাই মঙ্গলবার জাতীয় মৎস‍্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা মৎস‍্য দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় হ‍্যালিপ‍্যাড পুকুরে পোনামাছ অবমুক্ত করে উপজেলা প্রশাসন ও মৎস‍্য দপ্তর। এরপর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা মৎস‍্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আরিফুর রহমান কনক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সফল মৎস্য চাষী নুরুল হক প্রমূখ।
সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews