কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগনির মৃত্যু! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগনির মৃত্যু!

  • মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলের দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাথারী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (৪) ওই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ও ইভা মনি(৩) ধরনিবাড়ী ইউনিয়নের ফজলাল রহমানের মেয়ে। মৃত শিশু দুটি সম্পর্কে মামা ভাগনি হয়।
স্থানীয়রা জানান, শিশু দুইটি বাড়ির পাশে একটি খালের উপর খেলতে ছিল। খেলা করার কোন একসময় খালটিতে পরে নিখোঁজ হয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে খালটিতে মেয়ে শিশুটির মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে এক ব্যক্তি। পরে লোকজন এসে তার মরদেহ উদ্ধার করতে গিয়ে ছেলেটিরও মরদেহ দেখতে পায়। পরে তারও মরদেহ উদ্ধার করে দু’জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য মেম্বার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি খালের পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। সম্পর্কে তারা মামা ভাগিনি হয়। মেয়ে বাচ্চাটির বাড়ি ধরনিবাড়ী ইউনিয়নে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!