কৃষিখাতে থোক বরাদ্দসহ ১০ দফা দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে কৃষক সমিতির স্মারকলিপি পেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কৃষিখাতে থোক বরাদ্দসহ ১০ দফা দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে কৃষক সমিতির স্মারকলিপি পেশ

  • মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :: কৃষি খাতে বাজেট বৃদ্ধির লক্ষ্যে থোক বরাদ্দ থেকে অর্থ বরাদ্দের দাবীসহ কৃষি ও কৃষক স্বার্থের ১০ দফা দাবীতে জাতীয় কৃষক সমিতি দেশব্যাপী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মিছিল-সমাবেশ সহকারে স্মারকলিপি পেশ করছে।

Manual6 Ad Code

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩) জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয়, মৌলভীবাজার জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপিটি শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন মহোদয়ের নিকট দুপুর ১:৩০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে হস্তান্তর করেন এবং উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করবেন।

এরপর বেলা ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সংলগ্ন চারুকলা একাডেমীর সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান স্মারকলিপির দাবিসমূহ উত্থাপন করেন এবং দাবি আদায়ের লক্ষ্যে দেশের কৃষকসমাজসহ সর্বস্তরের জনগণকে সংগঠিত ও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।  এই কর্মসূচিতে সংগঠনের উপজেলা শাখার আহবায়ক সন্তোষ দে’র সভাপতিত্বে তিনি বক্তব্য দেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!