কুড়িগ্রামে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান

কুড়িগ্রামে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চৌকশ পুলিশের অভিযানে ১৮০পিস ইয়াবাসহ হাতেনাতে কুখ্যাত মাদক কারবারি ২ জন গ্রেফতার।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলামের নির্দেশে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন নেতৃত্বে সকল পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন।
সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম (১৬আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে নাগেশ্বরী পৌরসভার হিরারখামার এলাকা থেকে হিরারখামার ২নং ওয়ার্ড এলাকার কুখ্যাত মাদক কারবারি আব্দুল করিম (৫০) এবং ভূরুঙ্গামারীর জয়মনিরহাট সিংঝাড় এলাকার নাজমুল ইসলাম (২২) দ্বয়কে ১৮০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমান আশিক জানান, গ্রেফতারকৃত দুই ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। নাগেশ্বরী থানাকে মাদক ও অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে।
মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মাদকের সঙ্গে কোনো আপোস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!