নাগেশ্বরীতে জমাজমির বিরোধে বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের হামলা : আহত ২  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

নাগেশ্বরীতে জমাজমির বিরোধে বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের হামলা : আহত ২ 

  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সম্পত্তির বিরোধে ভূমি মালিক বড় ভাইয়ের উপর আপন ছোট ভাই কতৃক সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় বড় ভাইসহ ২ জন গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি।
ঘটনার বিষয়ে আহত বড় ভাই আমিনুল ইসলাম বাদি হয়ে  ৬জনকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দাখিল করে।
অভিযোগ সুত্রে জানাগেছে, ১১আগস্ট সকালে আমিনুল ইসলাম তার স্ত্রী’র বিক্রি করা জমি বুঝে দিতে গেলে ছোট ভাই মিজানুর রহমান এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে আমিনুল ও তার ছেলে ফুয়াদ এর উপর হামলা করে। হামলায় আমিনুলসহ ছেলে ফুয়াদ গুরুতর আহত হয়ে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি হয়।
প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। বর্তমানে আমিনুল ইসলাম কিছুটা সুস্থ হইলেও ফুয়াদ এখনও সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
অন্যদিকে আমিনুলের পরিবার মিজানুরের ভাড়াটে সন্ত্রাসী হামলার আশংকায় আতঙ্কে দিন কাটাচ্ছে।
ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক জানায়, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!