কমলগঞ্জে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্টিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্টিত

  • মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। গত সোমবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার পারভীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহেনা বেগমের সভাপতিত্বে ও শিক্ষক তমিজুর রহমান ও ব্রজেন্দ্র কুমার সিংহের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, প্রাক্তন শিক্ষক ভুবন মোহন সিংহ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রুসন আলী, ব্রজগোপাল সিংহ, আব্দুস সালাম ও লেখক ও কবি শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সালাহউদ্দিন শুভ, শিক্ষক তমিজউদ্দীন প্রমুখ।

Manual6 Ad Code

বিজ্ঞান মেলায় ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ১৬টি স্টলে তাদের উদ্ভাবন নিয়ে অংশগ্রহন করে। অতিথিরা বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Manual1 Ad Code

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অতিথিরা। ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় এ বাষিক বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরা হয়েছে। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ ,বায়ুগ্যাস,বিদ্যুৎ উৎপাদন এবং জ্যোতির্বিদ্যার ধারনাও তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!