সংবাদ প্রকাশের পর অবশেষে সেই বৃদ্ধের চিকিৎসা হচ্ছে নাগেশ্বরী হাসপাতালে  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সংবাদ প্রকাশের পর অবশেষে সেই বৃদ্ধের চিকিৎসা হচ্ছে নাগেশ্বরী হাসপাতালে 

  • শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: সংবাদ প্রকাশের পর নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) এর সহযোগিতায় সেই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । বর্তমানে বৃদ্ধ তপন নাগেশ্বরী হাসপাতালে ভর্তি আছে।
উল্লেখ্য, নাগেশ্বরীতে ডাস্টবিনের পাশে বসতভিটাহীন বৃদ্ধ তপনের তিনমাস ধরে পরিত্যক্ত জায়গায় বসবাস করতো । জানা গেছে বৃদ্ধ তপন ভূরুঙ্গামারী উপজেলার জোগেস চন্দ্রের ছেলে।
দীর্ঘদিন সে নাগেশ্বরী পুরাতন বাজারে ভগ্নীপতি শ্রী জয়দেব চন্দ্রের বাসায় থাকতো। বর্তমানে অসুস্থতার কারণে তার শরীর অচল হয়েগেলে ভুমি অফিসের পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন  বসবাস করতো। সরকারি জায়গাটায় ভবন নির্মাণ করার পর তার ঠিকানা এখন পুরাতন বাজারের কশাইখানা।
যার পাশেই রয়েছে পৌরসভার ডাস্টবিন। স্থানীয়রা জানায় শ্রী তপনের ভগ্নীপতি শ্রী জয়দেব কুমার একটি চৌকিতে করে হাট সেডের উপর রেখে যায়। এভাবেই আছে প্রায় তিনমাস ধরে। এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এব্যাপারে তপনের ভগ্নীপতি শ্রী জয়দেব চন্দ্রের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তপন আমার স্ত্রীর ভাই, তপনের স্ত্রী,  বাপ ভাই কেউই নেই, এখন সে অসুস্থ  চলচে ফিরতে পারে না, তাই তাকে ওখানে রাখা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!