আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়ক সংস্কারে জনমনে স্বস্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়ক সংস্কারে জনমনে স্বস্তি

  • মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বন্যায় ভেঙে যাওয়া সড়কগুলো দ্রুত সংস্কার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব হওয়ায় তারা আনন্দিত হয়েছেন। সাম্প্রতিক বন্যায় উপজেলার বশে কয়েকটি স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙে গিয়েছিল। সেগুলো দ্রুত সংস্কার হওয়ায় বর্তমানে এই সড়কগুলো দিয়ে সকল প্রকারের যানবাহস চলাচল করতে পারছে। তবে আর অল্প কিছু দিনের মধ্যেই সড়কগুলোকে পাঁকাকরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, গত সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নওগাঁর দুটি প্রধান নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বিপদসীমার ১শত সে.মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে আত্রাই উপজেলার চকবলরাম ও আত্রাই-সিংড়া সড়কের বন্যা নিয়ন্ত্রন বাঁধের জগদাস ও শিকারপুর নামক স্থানে ভেঙে যায়। ফলে নওগাঁ ও রাণীনগরের সঙ্গে আত্রাই উপজেলার ও কাশিয়াবাড়ি এবং নাটোর জেলার সিংড়া উপজেলার সঙ্গে আত্রাই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তিতে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় দ্রুত ভেঙে যাওয়া অংশগুলো বন্ধ করার কারণে বন্যায় ক্ষতির পরিমাণ অনেকটাই কম হয়েছে। এরপর পানি কমার সঙ্গে সঙ্গে আমরা সেই ভেঙে যাওয়া অংশগুলো সংস্কার করার কারণে স্বাভাবিক হয়েছে ভেঙে যাওয়া অংশ দিয়ে সকল প্রকারের যান চলাচল। ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রন বাঁধগুলো স্থায়ী ভাবে পুন:নির্মাণ কাজ শেষ হওয়া মাত্রই সংশ্লিষ্ট সড়ক বিভাগের কাছে আমরা হস্তান্তর করবো। তারপর সেই ভেঙে যাওয়া সড়কগুলো নতুন করে পাকাকরণ করা হবে বলে তিনি জানান।

Manual3 Ad Code

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক রাসেল বলেন, বন্যার কারণে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি সড়কের বলরামচক নামক স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁধের ২৫মিটার, আত্রাই-সিংড়া সড়কের জগদাস নামক স্থানে ১৬মিটার ও শিকারপুর নামক স্থানে ৫৭মিটার বন্যা নিয়ন্ত্রন বাঁধের পাকা সড়ক ভেঙে যায়। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভেঙ্গে যাওয়া অংশতে মাটি দিয়ে ভরাট করার কারণে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাজ শেষে সড়কটি চুড়ান্ত ভাবে পেলেই পাকাকরণের কাজ শুরু করা হবে।

Manual3 Ad Code

এ বিষয়ে নওগাঁর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, পানি উন্নয়ন বোর্ড এগুলো আমাদের নিকট হস্তান্তর করেলই আমরা আমাদের আওতায় যেসব সড়ক ও রাস্তা ভেঙেছে সেগুলো পাকা করণের উদ্যোগ নেব।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews