কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

Manual8 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কুড়িগ্রাম রেল স্টেশন এলাকার খলিলগঞ্জ কিশলয় প্রাথমিক বিদ্যালয়ের পাশের রেল লাইন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ঘটনাটি ঘটেছে গত রাত ১০টার দিকে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, ধারনা করা হচ্ছে গতরাতে কাউনিয়া থেকে উলিপুর গামী কম্পিউটার ট্রেনে কাঁটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো তার নাম পরিচয় পাওয়া যায় নাই, জানার চেষ্টা করছি আমরা।

Manual3 Ad Code

কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বলেন, স্টেশনের পাশে রাতে ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাবেন।

কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) আসাদ বলেন, মরদেহ উদ্ধারে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!